সাধারণ প্রশ্ন
প্রোডাক্ট কেনার পর কীভাবে পাব?
পেমেন্ট যাচাই হওয়ার পর ইমেইলে ডাউনলোড লিংক পাবেন এবং “আমার অ্যাকাউন্ট → ডাউনলোড” পেজ থেকেও ডাউনলোড করতে পারবেন।
কোন কোন মাধ্যমে পেমেন্ট করা যায়?
বর্তমানে বিকাশ ও নগদে Send Money করে পেমেন্ট করা যায়। পেমেন্টের পর ট্রানজ্যাকশন আইডি দিলে আমরা যাচাই করে অর্ডার সম্পন্ন করি।
পেমেন্ট যাচাইয়ে কত সময় লাগে?
সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। দ্রুত সহায়তার জন্য WhatsApp-এ আপনার অর্ডার নম্বর পাঠান।
ডাউনলোড লিংক কতবার ব্যবহার করা যাবে?
প্রতিটি প্রোডাক্টের ডাউনলোড সীমা ও মেয়াদ প্রোডাক্ট পেজে উল্লেখ থাকে। সমস্যা হলে আমাদের জানান।
রিফান্ড পাওয়া যায়?
হ্যাঁ। ডিজিটাল প্রোডাক্টে ৭ দিনের মানি-ব্যাক গ্যারান্টি আছে, আর কনসালটেন্সি সেশনের ২৪ ঘণ্টা আগে বাতিল করলে পূর্ণ রিফান্ড। বিস্তারিত দেখুন রিফান্ড ও বাতিল নীতি।
কনসালটেন্সি সেশন কীভাবে হয়?
অনলাইন মিটিংয়ে (যেমন Google Meet)। বুকিং কনফার্ম হলে মিটিং লিংক ইমেইলে পাঠানো হয়।
অ্যাকাউন্ট ছাড়া কেনা যাবে?
হ্যাঁ, গেস্ট হিসেবেও কেনা যায়। তবে অ্যাকাউন্ট থাকলে পরে সহজে আবার ডাউনলোড ও অর্ডার দেখা যায়।
আপনার প্রশ্নের উত্তর পাননি? WhatsApp-এ কথা বলুন
