রিফান্ড ও বাতিল নীতি
সর্বশেষ হালনাগাদ: ১৫ অক্টোবর ২০২৬
ডিজিটাল প্রোডাক্ট — ৭ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
কেনার ৭ দিনের মধ্যে যেকোনো কারণে সন্তুষ্ট না হলে অর্ডার নম্বরসহ আমাদের জানান — পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে। রিফান্ড সম্পন্ন হলে সংশ্লিষ্ট প্রোডাক্টের ডাউনলোড অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে।
এছাড়া নিচের ক্ষেত্রে যেকোনো সময় সমাধান বা পূর্ণ রিফান্ড দেওয়া হবে:
- ফাইল নষ্ট বা খোলা যাচ্ছে না।
- ভুল প্রোডাক্ট ডেলিভারি হয়েছে।
- একই প্রোডাক্টের জন্য দুইবার পেমেন্ট হয়েছে।
কনসালটেন্সি
- সেশনের অন্তত ২৪ ঘণ্টা আগে বাতিল করলে: পূর্ণ রিফান্ড অথবা বিনামূল্যে রিশিডিউল।
- ২৪ ঘণ্টার কম সময় আগে বাতিল করলে বা সেশনে উপস্থিত না থাকলে: রিফান্ড প্রযোজ্য নয়।
- আমাদের পক্ষ থেকে সেশন বাতিল হলে: পূর্ণ রিফান্ড।
যেভাবে অনুরোধ করবেন
অর্ডার নম্বরসহ WhatsApp, যোগাযোগ ফর্ম অথবা farhad.easir@gmail.com-এ জানান। অনুমোদিত রিফান্ড যে মাধ্যমে (বিকাশ/নগদ) পেমেন্ট হয়েছিল সেই মাধ্যমে ৭ কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।
